ঘরে বসে বিকাশ অ্যাপস দিয়ে বিকাশ এ্যাকাউন্ট খোলার নিয়ম-২০২৩

 বিকাশ এ্যাকাউন্ট খোলার নিয়ম খুবই সাধারণ। আজকাল এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যার কাছে বিকাশ নেই। এখনকার দিনে ঘরে বসেই বিকাশ এ্যাকাউন্ট খোলা সম্ভব।যার জন্য প্রয়োজন শুধুমাত্র স্মার্টফোন এবং NID Card‌‌। এছাড়াও রয়েছে আরো বিভিন্ন নিয়ম যা সম্পর্কে আমরা পরবর্তীতে জানাবো। অনেকেই আছেন যারা বিকাশ এ্যাকাউন্ট খুলতে পারেন না ফলে লেনদেন করতে অনেক কষ্ট হয়।

বিকাশ

আপনিও কি বিকাশ এ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন।তা হলে আজকের এই লেখাটি আপনারই জন্য।

বিকাশ কী?

বিকাশ হলো বাংলাদেশের মোবাইল-ব্যাংকিং সেবাগুলোর মধ্যে অন্যতম। বিকাশ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল-ব্যাংকিং সেবা।ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট এর পরেই যাত্রা শুরু করে বিকাশ। কিছুদিনের মধ্যেই বিভিন্ন সুবিধা এবং দেশের যেকোনো স্থানে পর্যাপ্ত এজেন্ট পয়েন্ট থাকায় এটি জনপ্রিয় হয়ে ওঠে।

বিকাশ অ্যাপস দিয়ে বিকাশ এ্যাকাউন্ট খোলার নিয়ম ২০২৩

* একাউন্ট খোলার প্রয়োজনীয় কাগজপত্র

১.জাতীয় পরিচয়পত্র

২.স্মার্টফোন

একাউন্ট খোলার নিয়ম

১.সর্বপ্রথম আপনাকে প্লে-স্টোর বা অ্যাপ-স্টোর থেকে বিকাশের অফিসিয়াল অ্যাপস ইন্সটল করতে হবে।

২.এবার অ্যাপ্লিকেশনটি ওপেন করুন।

৩.তারপর লগ ইন/রেজিস্ট্রেশন এ ক্লিক করুন।

৪.আপনি যেই নাম্বার এ বিকাশ এ্যাকাউন্ট খুলতে চান        সেই নাম্বারটি লিখুন।

৫.তারপর মোবাইল অপারেটর সিলেক্ট করুন।

৬.আপনার মোবাইলে ৬ ডিজিটের ওটিপি আসবে তা          যথাযথভাবে সাবমিট করুন।

৭.এরপর বিকাশের নিয়ম ও শর্তাবলী দেখে সম্মতি           দিয়ে এগিয়ে যান।

৮.আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের এবং                 পিছনের ছবি তুলুন।

৯.আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য ঠিকাছে কিনা          মিলিয়ে নিন।

১০.এবার আপনার নিজের সেলফি তুলে সাবমিট               করুন। ছবি তোলার সময় ডানে বামে তাকাবেন             এবং  চোখের পাতা ফেলবেন।

১১.সকল তথ্য যাচাই করে সাবমিট করুন।

১২.কনফার্মেশন এসএমএস এর জন্য অপেক্ষা করুন।         এসএমএস ফেলে লগ ইন করুন।

পাসওয়ার্ড সেট করার নিয়ম

১.কনফার্মেশন এসএমএস ফেলে অ্যাপ ওপেন করে          নাম্বার দিয়ে পরবর্তী ধাপে এগিয়ে যান।

২.এরপর মোবাইল অপারেটর সিলেক্ট করুন।

৩.আপনার মোবাইলে আসা ৬ ডিজিটের ওটিপি                  সাবমিট  করুন।

৪.এবার আপনার পছন্দ মত ৫ ডিজিটের গোপন পিন        নাম্বার দিন।

৫. গোপন পিনটি আবার লিখে কনফার্ম করুন।

অভিনন্দন! হয়ে গেল আপনার বিকাশ এ্যাকাউন্ট খোলা।



রুপসী বাংলা কলেজ


রুপসী বাংলা কলেজ
কুমিল্লা জেলার এক সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। কুমিল্লার বেসরকারি উচ্চ মাধ্যমিক কলেজ গুলোর মধ্যে এটি অন্যতম।গত কয়েক বছর ধরে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল এর জন্য এই কলেজটি কুমিল্লার সেরা দশ কলেজে স্থান লাভ করেছে।

পরিচিত

রুপসী বাংলা কলেজটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়।এই কলেজে রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা।এই কলেজে রয়েছে ৩টি বিভাগ। বিভাগগুলো হলো বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা। তিনটি বিভাগ মিলিয়ে এই কলেজে ১০০০ জন শিক্ষার্থীর শিক্ষার ব্যবস্থা রয়েছে।

অবকাঠামো

কলেজ ভবন


বর্তমানে এই কলেজে রয়েছে একটি ভবন।এই ভবনটিতে রয়েছে শিক্ষার্থীদের জন্য একটি লাইব্রেরী ও একটি আইসিটি ল্যাব। এছাড়াও শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে ২টি হোস্টেল।

শিক্ষক ও কর্মচারীবৃন্দ

এই কলেজে শিক্ষার্থীদের জন্য রয়েছে ৩১ টি শিক্ষক।যারা নিয়মিত শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে যাচ্ছেন। এছাড়াও রয়েছে ৪ জন কর্মকর্তা এবং ৫ কর্মচারী।

ভর্তি হওয়ার যোগ্যতা

এই কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা নিম্নরূপ:

১.বিজ্ঞান শাখা - জিপিএ ৩.৫ 

২.মানবিক শাখা - জিপিএ ২ 

৩.ব্যবসায় শিক্ষা শাখা - জিপিএ ২ 

আইফোন ১৫ এবং ১৫ প্লাস

 প্রযুক্তি জগতের একটি বড়  প্রতিষ্ঠান হলো অ্যাপল। প্রত্যেক বছরই তারা নতুনত্ব নিয়ে আসে তাদের প্রযুক্তি পন্যে।এ বছরও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি তারা উন্মোচন করেছে তাদের আইফোন ১৫ সিরিজের ফোন গুলো।১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে তারা আইফোন ১৫ এর ঘোষণা দেন।এ বছর আইফোন ১৫ সিরিজে রয়েছে ৪ টি মডেল। আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স

আজকের এই প্রতিবেদনে আমরা আইফোন ১৫ ও ১৫ প্লাস নিয়ে বিস্তারিত জানবো।

আইফোন ১৫



আইফোন ১৫ হলো ১৫ সিরিজের মূল ভ্যারিয়েন্ট। এতে রয়েছে 5G সাপোর্ট। এটিতে অ্যাপলের লেটেস্ট সফটওয়্যার iOS 17 এর সাপোর্ট রয়েছে। এতে রয়েছে গত বছরের আইফোন ১৪ প্রো সিরিজের Apple A16 Bionic Chip।এটির রেম ৬ জিবি এবং রোম ১২৮,২৫৬,৫১২ জিবি। আইফোন ১৫ এর ব্যাটারি ক্ষমতা ৩৩৪৯ mAh। এটিতে রয়েছে ৬.১ ইঞ্চি একটি Super Retina XDR OLED ডিসপ্লে। পিছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা যা 4K ভিডিও ধারণ ক্ষমতা সম্পন্ন। সামনে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা যা 4K ভিডিও ধারণ ক্ষমতা সম্পন্ন। এতে রয়েছে IP68 সাপোর্ট, যার ফলে এটি ৬ মিটার পানির নিচে ৩০ মিনিট থাকলেও সমস্যা নেই।

আইফোন ১৫ প্লাস



আইফোন ১৫ প্লাস এও 5G সাপোর্ট রয়েছে।এটি অ্যাপলের লেটেস্ট সফটওয়্যার iOS 17 এ চলমান। এতে রয়েছে আইফোন ১৫ এর মতো Apply A16 Bionic Chip। এটির রেম ৬ জিবি এবং রোম ১২৪,২৫৬,৫১২ জিবি। আইফোন ১৫ প্লাস এর ব্যাটারি ক্ষমতা ৪৩৮৩ mAh। এটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি Super Retina XDR OLED ডিসপ্লে। পিছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা যা 4K ভিডিও ধারণ ক্ষমতা সম্পন্ন। সামনে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা যা 4K ভিডিও ধারণ ক্ষমতা সম্পন্ন। এতেও রয়েছে IP68 সাপোর্ট,যার ফলে এটিও ৬ মিটার পানির নিচে ৩০ মিনিট টিকে থাকতে পারবে।


ঘরে বসে বিকাশ অ্যাপস দিয়ে বিকাশ এ্যাকাউন্ট খোলার নিয়ম-২০২৩

  বিকাশ এ্যাকাউন্ট খোলার নিয়ম খুবই সাধারণ। আজকাল এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যার কাছে বিকাশ নেই। এখনকার দিনে ঘরে বসেই বিকাশ এ্যাকাউন্ট খ...